প্রথমে আসি IELTS কি?
IELTS হল আপনার ইংরেজী ভাষার উপর দক্ষতা প্রমান করার একটি মাধ্যম। সাধারণত যারা দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য ও ইমিগ্রেশন এর জন্য IELTS দিয়ে থাকেন। এর ফুল নাম হল International English Language Testing System. সাধারণত আমরা দুটি প্রতিষ্ঠানকে এই সেবা প্রদান করতে দেখি, একটি হল British Council আরআরেকটি IDP. এই দুটি প্রতিষ্ঠানের গভর্নিং বডি Cambridge English Language Assessment.
প্রকার ভেদঃ IELTS প্রধানত দুই প্রকার. Academic ও General Training. যারা দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য যেতেচান তারা Academic পরীক্ষা দেয় আর ইমিগ্রেশননের জন্য GT IELTS। একাডেমিক IELTS এর ভিতর আরেকটি হল UKVI IELTS । বেশিরভাগ মানুষ UKVI IELTS সম্পর্কে জানেন না।
ধরনঃ IELTS চারটি মডিউল থাকে. Listening, Reading, Writing, Speaking
লিসিনিংঃ টাইমিং- সাধারণত ৩০ মিনিট আর ১০ মিনিট অতিরিক্ত থাকে।৪০ টা প্রশ্ন থাকে। multiple choice, mactching, plan/map/diagram labeling, form completion, note completion, sentence completion, short-answer question.
টেস্ট পার্টঃ এই সেকশনে চারটি অংশ থাকে।
প্রথম সেকশনঃ দুইজন ব্যক্তির মধ্যে কথোপোকথন। দিনের সাধারণ কাজ নিয়ে কথোপোকথন হয়।
দ্বিতীয় সেকশনঃ এখানে সাধারণত কোন উৎসব, কোনকিছুর আয়োজন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।
তৃতীয় সেকশনঃ এখানে সর্বোচ্চ ৪ জন ব্যক্তির মধ্যে কথোপোকথন হয়। বিষয় বস্তু গুলো সাধারণত শিক্ষক ছাত্রের ভিতর কথোপোকথন, গ্রুপ স্টাডি বা কোন প্রজেক্ট এর পরিকল্পনা সংক্রান্ত ইত্যাদি।
চতুর্থঃ এই বিষয়ে পাঠ্য পুস্তক সম্পর্কিত বা কোন লেকচার সম্পর্কিত কথোপোকথন হয়ে থাকে।
স্কোর সংক্রান্তঃ প্রতিটি প্রশ্নোত্তর এর জন্য ১ নম্বর বরাদ্দ।মোট ৪০ নম্বর। স্কোরিং করা হয় ৯ এর ভিতর।
রিডিং টাইমিং- সাধারণত ৬০ মিনিট ।প্রশ্নের ধরন multiple choice, identifying information (True/False/Not Given), identifying a writer's views/claims (True/False/Not Given), matching information, matching headings, matching features, matching sentence endings, sentence completion, summary completion, table completion, flow-chart completion, diagram label completion etc.
টেস্ট পার্টঃ এই সেকশনে তিনটি অংশ থাকে।মোট ২১৫০- ২৭৫০ শব্দের ব্যবহার করা হয়।
প্রথম সেকশনঃ দুই অথবা তিনটি বিষয় থাকে। টপিক গুলো সাধারণত ইংলিশস্পিক দেশের সাধারণ দিনের কাজ ।
দ্বিতীয় সেকশনঃ এখানে সাধারণত কোন অফিসিয়াল কাজ সম্পর্কিত হয়ে থাকে।
তৃতীয় সেকশনঃ এই সেকশনে কোন একটি বিষয় বস্তুর উপর নির্ভর করে।
স্কোর সংক্রান্তঃ প্রতিটি প্রশ্নোত্তর এর জন্য ১ নম্বর বরাদ্দ।মোট ৪০ নম্বর। স্কোরিং করা হয় ৯ এর ভিতর।
রিইটিং টাইমিং- সাধারণত ৬০ মিনিট।
টেস্ট পার্টঃ এই সেকশনে দুটি অংশ থাকে।মোট ১৫০- ২৫০ শব্দের ব্যবহার করা হয়।
একাডেমিক রাইটিংঃ
প্রথম সেকশনঃ এই সেকশনে গ্রাফ, টেবিল, চার্ট অথবা ডায়াগ্রাম থাকে এবং তা থেকে বিবরন, সারমর্ম অথবা প্রসেস সম্পর্কে আলোচনা করতে হয়।
দ্বিতীয় সেকশনঃ এখানে সাধারণত কোন একটি বিষয় বস্তুর উপর যুক্তি, মতামত জানতে চাওয়া হয়।
জেনারেল ট্রেনিং রাইটিংঃ
প্রথম সেকশনঃ এই সেকশনে কোন একটি পরিস্থিতি বা তথ্য ব্যখ্যা করতে হয়।
দ্বিতীয় সেকশনঃ এখানে সাধারণত কোন একটি বিষয় বস্তুর উপর যুক্তি, মতামত জানতে চাওয়া হয়।
স্পিকিং টাইমিং- সাধারণত ১১ থেকে ১৪ মিনিট।
টেস্ট পার্টঃ এই সেকশনে তিনটি অংশ থাকে।
প্রথম সেকশনঃ এই সেকশনে নিজের সম্পর্কে আলোচনা করতে হয়।নিজের ঘর, পরিবার, কাজ এবং পড়ালেখার বিষয় বস্তু সম্পর্কিত। ৪-৫ মিনিট সময় লাগে।
দ্বিতীয় সেকশনঃ এখানে পরীক্ষক একটি কার্ড দিয়ে থাকবে। ওই কার্ডে কিছু প্রশ্ন দেয়া থাকবে। এখানে ১ মিনিট সময় দেয়া হয় প্রস্তুতি নেয়ার জন্য এবং কাগজ এবং পেন্সিল ব্যবহার করা যাবে। ১-২ মিনিট কথা বলতে হবে নির্ধারিত বিষয়ে এর উপর।
তৃতীয় সেকশনঃ এই সেকশন টি দ্বিতীয় সেকশনের সাথে সম্পর্কিত। ওই বিষয় আরো বিস্তারিত বর্ননা করা বা আইডিয়া বলার সুযোগ থাকে।
UKVI IELTS: যারা মূলত UK তে পড়াশোনা করতে যেতে চায় তারা এই IELTS দিয়ে থাকে। একাডেমিক IELTS সাথে সম্পূর্ন মিল খালি স্পিকিং সেকশনে রেকর্ডিং পদ্ধতি একটু আলাদা। সুবিধা হচ্ছে ইউনির্ভাসিটিতে সরাসরি ভর্তির IELTS স্কোর না থাকলেও ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে আবেদন করা যায়।
স্পিকিং টেস্ট টি মূল পরীক্ষার ৭ দিন আগে অথবা পরে হয়।
রেজাল্টঃ পরীক্ষা হওয়ার পর ১৩ দিনের মত সময় লাগে।
মেয়াদঃ IELTS রেজাল্টের মেয়াদ কাল ২ বৎসর।
পরীক্ষার সময় সূচিঃ সাধারণত প্রতি মাসে ৪ টি পরীক্ষা হয়। শনিবার অথবা বৃহস্পতি বারে পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম নিয়মিত এই রুটিন ফলো করে। খুলনা ও রাজশাহী তেও পরীক্ষা হয় তবে তুলনামূলক ভাবে কম।
স্কোরিংঃ এই স্কোরিং ৯ এর ভিতর হয়। প্রতিটি সেকশন এর প্রাপ্ত নম্বর থেকে গড় বের করতে হয়।
রেজিস্টেশন ফিঃ
Academic: ১৫৮০০ টাকা
General Traning: ১৫৪৫০ টাকা
UKVI: ২০৬০০ টাকা
কিভাবে রেজিস্ট্রেশন করবেণ?
British Council or IDP এর নির্ধারিত যেকোন প্রতিষ্ঠান অথবা ওয়েব সাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
Neuron Educare হল British Council এর নির্ধরিত এক্সাম রেজিস্ট্রেশন সেন্টার। এখানে এসেও রেজিস্ট্রেশ করা যাবে।






ভাই আমি কি আপনাদের নাব্মারটা পেতে পারি খুব্বি উপকার হত।
ReplyDeleteI want to apply general ielts for redtrurant kitchen/ waiter for uk.
DeleteI need some information.
Can u help me bro?
bolen. apnk kibabe help korte pari.
Deleteভাই আমি কি আপনাদের নাব্মারটা পেতে পারি খুব্বি উপকার হত।
ReplyDeletenumber tho dewa jabe na. ae khane ask korte paren.
ReplyDeleteকোর্স করতে মোট কত টাকা লাগবে??
ReplyDeleteবছরে কত টাকা লাগবে বা মাসে spokenএ জানতে পারি ভাই
ReplyDeleteI want to apply for general IELTS
ReplyDeleteHow apply for general ielts.becoes I want to apply for Canada work permit visa
ReplyDelete