দ্রুত প্রিলিমিনারি সিলেবাস শেষ করার উপায়ঃ
৩৫ তমতে অনেক পড়েও সিলেবাসের সমূদ্রে হাবুডুবু খেয়েছি।৩৬ তমতে সিলেবাস শেষ করলেও একদম পরীক্ষার আগে মাস্টার্সের থিসিস এর জন্য রিভিশন দিয়ে যেতে পারিনি।২ টা প্রিলি মিস হয়েছিল ভুল টেকনিক এর কারনেই।৩৭ তমর আগে পুরো সিলেবাসকে ভাগ করেছিলাম ২ ভাগে।
১)বাংলা+ইংরেজি+মানসিক দক্ষতাসহ গণিতঃ(৩৫+৩৫+৩০)।এই অংশেই একজন প্রার্থী অন্যজনকে টপকে আসে।যে যত ভাল করবে,সে তত কম ভুল করবে আর তত এগিয়ে যাবে অন্যদের চেয়ে।
২)(ভুগোল সহ বাংলাদেশ +আন্তর্জাতিক)+কম্পিউটার+বিজ্ঞান+নৈতিকত ও মূল্যবোধঃ (১০+৩০+২০+১৫+১৫+১০)
এই অংশে ঢালাও মুখস্থবিদ্যা আর কম আন্দাজে দাগানোর লোভ সামলানোর মানসিক প্রস্তুতি।যেটা আনকমন, সেটা সবার জন্যই প্রযোজ্য।
টেবিলে বই সাজিয়ে রাখতে পারেন এই দুই ভাবেই।এতে টেবিল এবং মন দুটোই গুছানো থাকে।পরীক্ষার আগে রিভিশনও দ্রুত সম্ভব।
ধন্যবাদ।






0 comments:
Post a Comment
Thankz