৪০ তম বিসিএস প্রস্তুতিঃ শুধুমাত্র নতুনদের জন্য বইয়ের তালিকাঃ
ধান্ধাবাজ , বই ব্যবসায়ী নামক কথিত লেখক , ফেসবুক সেলেব্রিটি হইতে সাবধান ।
'
আপনি যদি চাকরির এই মহাযুদ্ধে নতুন আগমন করে থাকেন তাহলে হাতের মুষ্ঠী ছেড়ে আরাম করে বসুন ।
'
আপনি যদি প্রকৃত অর্থেই চাকরির প্রস্তুতি নিতে চান তবে আপনাকে প্রস্তুতিটা শুরু থেকেই নিতে হবে । কথিত লেখক নামক বই ব্যবসায়ীদের মুখরোচক ফেসবুক পোস্ট ,পিডিএফ দেখে প্রলোভনে পড়ে বাবার কষ্টের টাকা নষ্ট করে নিজের প্রস্তুতিকে সাগরে পানিতে জলাঞ্জলি দিবেন না ।
'
কথিত লেখক নামক বই ব্যবসায়ীরা বেকার ছাত্রদের ইমোশন -আবেগ কে পুঁজি করে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যতিব্যস্ত। আর তার সাথে কিছু মুরিদানা আছে যারা সেখানে ঘি ঢেলে অতিরঞ্জিত করে ।
'
চাকরির প্রস্তুতির জন্য কোন শর্টকাট পদ্ধতি নেই । কেউ যদি আপনাকে শটকার্টের কথা বলে অমুক বই , তমুক বইয়ের নাম বলে তবে সে অবশ্যই ধান্ধাবাজ নতুবা চিটার । আপনাকে হতে হবে কৌঁসুলি । কৌশলী হওয়া মানেই শর্টকাট পন্থা অবলম্বন করা নয় ।
'
নতুন লেখকদের বই যে খারাপ হবে সেটা নয় , বরং অনেকক্ষেত্রে বেশি ভালও হতে পারে । আপনি যেহেতু নতুন তাই শুরতেই শটকার্ট পন্থা অবলম্বন করার কথা চিন্তাও আনবেন না । নিজেকে আগে প্রস্তুত করুণ । যুদ্ধে নামার আগে যুদ্ধাস্ত্র এবং সাজসজ্জার দরকার যেমন হয় তেমনি আপনার সেরকম দরকার আছে ।
'
তাহলে আপনার কি করণীয়?
প্রথমেই, নীলক্ষেত থেকে যে কোন একটা প্রকাশনীর এক সেট বই (ইংরেজি ব্যতীত) কিনুন । সেটা হতে পারে এমপিথ্রি , ওরাকল, প্রফেসর ।
দ্বিতীয়ত, নতুন এডিশনের জব সলুশান
'
পড়াশুনাটা কিভাবে শুরু করা উচিত ?
বাংলাঃ
ধরে নিলাম আপনি এমপিথ্রি কিনেছেন ।
বাংলার জন্য আরো একটা বই কিনুন । #সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা । এর বাইরে অন্য কোন বই কিনলে ধরা খাওয়ার সম্ভবনা ৭০% । এখন এমপিথ্রির টপিক্সের সাথে জিজ্ঞাসা বইয়ের টপিক মিলায়ে পড়ুন । জিজ্ঞাসা বইয়ের বেশি পড়ার দরকার নেই ।
ইংলিশঃ
গ্রামার- এডভান্স/ পিসি দাস/ওয়ারেন& মার্টিন/টোফেল কিংবা যেটা ভাল লাগে সেটা কিনে রুলস গুলো রেগুলার পড়ুন । সাথে প্রাকটিস করার জন্য #ইংলিশ_ফর_কম্পিটিটিভ_এক্সাম বইটা নিয়মিত চর্চা করুণ।
লিটারেচার- কনফিডেন্সের লিটারেচার বইটা আমার কাছে মনে হইছে লিটারচারের জন্য বেস্ট। সব পড়ার দরকার নাই । নামি-দামি লেখক বেছে বেছে পড়লেই হবে ।
'
ম্যাথঃ
আপনি যদি আর্টস/কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন এবং ম্যাথে দুর্বল মনে করেন তাহলে খাইরুল'স ব্যাসিক ম্যাথ দেখতে পারেন । ব্যাসিক স্ট্রং করে এমপিথ্রি/প্রফেসরস/ওরাকল যে কোন একটা দেখতে পারেন।
আর আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে এবং ম্যাথ মোটামুটি ভাল বুঝেন তাহলে খাইরুলস ব্যাসিক ম্যাথ কেনার কোন দরকার নাই । নিজের স্ট্রেন্থকে কিভাবে স্ট্রং করা যায় আপনি তা বুঝে গেছেন । এমপিথ্রি/প্রফেসরস/ওরাকলের পাশাপাশি সাইফুরস ভাল উদাহরণ হতে পারে ।
তবে সবার জন্যই আবশ্যিকঃ ক্লাস ফোর টু টেন পর্যন্ত সকল ম্যাথ বুঝে বুঝে আয়ত্ত্বে আনা ।
'
কম্পিউটারঃ ইজি কম্পিউটার বিসিএস পরীক্ষার জন্য একটা বাইবেল বলা যায় । সাথে ইন্টারমিডিয়েটের কম্পিউটার বইটা পড়তে পারেন।
'
বাংলাদেশঃ ক্লাস এইট/নাইনের সামাজিক বিজ্ঞান বইটা খুব ভাল করে পড়ুন + পৌরনীতি + রেগুলার পেপার পত্রিকা+ যে কোন একটা গাইড।
'
আন্তর্জাতিকঃ রেগুলার পেপার পত্রিকা + যে কোন একটা গাইড +ইন্টারনেট
'
ভূগোলঃ নাইন টেনের ভুগোল বই + যে কোন একটা গাইড
'
বিজ্ঞানঃ নাইন/টেনের সাধারণ বিজ্ঞান +যে কোন একটা গাইড
জব সলূশান+ ম্যাথ+ইংলিশ রেগুলার রুটিন ওয়ার্ক করে পড়ুন ।
এর বাইরে গেলে আপনি মলম পার্টির খপ্পড়ে পড়বেন তা অনুমেয় ।
'
আরো যদি কিছু সংযোজন বা বিয়োজন করতে হয় অগ্রজদের কাছে অনুরোধ রইলো তা করার জন্য ।
'
আজকে এমন ভাবে লেখার উদ্দেশ্য হলো নতুন প্রস্তুতি নিতে আসা ছেলে মেয়ে গুলো যেন প্রতারণার শিকার না হয় । ব্যবসায়ীদের হাত থেকে ১০০ হাত দূরে রাখাই আসল উদ্দেশ্য ।
আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ ।







0 comments:
Post a Comment
Thankz