Be A good person Improving Yourself Determine what being a good person means to you personally. ... Choose a role model. ... Stop comparing yourself with others. ... Love yourself. ... Be yourself. ... Pray and/or meditate. ... Make small changes. ... Review your goals every day.

Thanks For Visiting Us

Friday, September 29, 2017

লাল_নীল_দীপাবলি" পর্ব:- 01 [আজ 00 - 50]

রিভিশন
বিষয়:- বাংলা
#লাল_নীল_দীপাবলি"
পর্ব:- 01 [আজ 00 - 50]
মোঃসাহেদুর রহমান সাহেদ।

■। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?
-হাজার বছরের ও বেশি সময়

■।বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?
-চর্যাপদ

■।কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?
-দশম শতকের মাঝামাঝি

■।বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?
-সংস্কৃত

■।বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?
- চর্যাপদ

■।চর্যাপদের রচনাকাল- ৯৫০-১২০০

■।বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?
-১৮০০ সালের পর থেকে

■।দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?
-পদ্যরূপে

■। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?
-সিংহলের ভেড্ডারা

■।‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?
-রবিঠাকুর

১১।বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?
-ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক

১২।মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?
-দৌলত কাজী

■। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?
- প্রাচীন ভারতীয় আর্যভাষা

■। সংস্কৃত ভাষার অপর নাম কী?
- প্রাচীন ভারতীয় আর্যভাষা

১৫। শব্দগুলোর পরিবর্তিত রূপ লিখুনঃ
ক) হাতচ) চাঁদ

■। ভাষা কী মেনে চলে?
-নিয়ম কানুন

১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?
-পালি

■। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?
-পালি, প্রাকৃত

■। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?
-পালি ভাষায়

২০। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?
-চর্যাপদ

■।চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?
-সান্ধ্য/আলো আঁধারির ভাষা

২২।প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?
-তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা

■।বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।
-৯৫০-১২০০; ১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান

২৪।‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?
-সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল

■। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?
-জমির আল, সীমানা, বাঁধ

২৬। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?
-ষষ্ঠ- সপ্তদশ

■। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?
-গৌড়

২৮। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়?
-পুন্ড্র, গৌড়, রাঢ়

■। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?
-গৌড়াধিপতি

৩০। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?
-বঙ্গ

■।পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?
-বঙ্গ

৩২।কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?
-১৯৪৭

■।বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?
-১২০০-১৩৫০, অন্ধকারযুগ

৩৪। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম- মঙ্গলকাব্য

■। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল- বৈষ্ণব পদাবলি

৩৬। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?
-গদ্য

■।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
-উইলিয়াম কেরি

৩৮। রামরাম বসু কে ছিলেন?
- উইলিয়াম কেরির সহযোগী

■। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
-প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল

৪০। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি?
-মেঘনাদবধ কাব্য

■। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি?
-কৃষ্ণকুমারী

৪২। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি?
-একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

■। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে?
- মাইকেল মধুসূদন দত্ত

৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে?
-১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী

■। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি?
-দোহাকোষ ও ডাকার্ণব

৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয়?
-১৯১৬,১৩২৩

■। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে?
-ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৪৮।কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির?
-বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬)

■। চর্যাপদ কিসের সংকলন?
-কবিতা বা গানের সংকলন

৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?
-সাড়ে ছেচল্লিশ

ধন্যবাদ সবাইকে
মো সাহেদর রহমান সাহেদ।
Share:

0 comments:

Post a Comment

Thankz