Be A good person Improving Yourself Determine what being a good person means to you personally. ... Choose a role model. ... Stop comparing yourself with others. ... Love yourself. ... Be yourself. ... Pray and/or meditate. ... Make small changes. ... Review your goals every day.

Thanks For Visiting Us

Monday, April 3, 2017

সাহেদ ব্যাসিক বাংলা স্পেশাল বিষয় :- বাংলা বিসিএস মার্ক:- [02 বা 03 অবশ্যই কমন আসবে] রোমান্টিক প্রণয়োখ্যান,লোকসাহিত্য ও কবিগান।

সাহেদ ব্যাসিক বাংলা স্পেশাল
বিষয় :- বাংলা
বিসিএস মার্ক:- [02 বা 03 অবশ্যই কমন আসবে]
রোমান্টিক প্রণয়োখ্যান,লোকসাহিত্য ও কবিগান।
এখান থেকে দুটি প্রশ্ন হয়।
#______রোমান্টিক_প্রণয়োখ্যান_______
   #কাব্য______________________কবি

● ইউসুফ-জোলেখা ------ শাহ মুহাম্মদ       সগীর।

● লাইলী-মজনু   ---- দৌলত উজির বাহরাম খান।

● মধুমালতী   --------- মুহম্মদ কবীর।
                                
● বিদ্যাসুন্দর হানিফা কয়রাপরী -- সাবিরিদ খান।

● সাইফুলমুলুক বদিউজ্জামান -- দোনাগাজী চৌধুরী।

● সতীময়না ও লোরচন্দ্রানী --- দৌলত কাজী।

● পদ্মাবতী/হপ্তপয়কর  -------  আলাওল।

● চন্দ্রাবতী   -------- কোরেশী মাগন ঠাকুর।

● লালমোতি সরফুল মুলুক ------ আব্দুল হাকিম।

#_____লোকসাহিত্য_এবং_সংস্কৃতি_____

● লোকসাহিত্য কাকে বলে = সুপ্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে যে সাহিত্য প্রচলিত হয়ে আসছে, ভবিষ্যতেও প্রচলিত থাকবে সেগুলোই লোকসাহিত্য।

● লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন = ছড়া।

● মৈমনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় = 1923 সালে।

● মৈমনসিংহ গীতিকায় কোন ধরনের চরিত্র প্রাধান্য পেয়েছে = নারী চরিত্র।

● "দেওয়ান মদিনা " পালাটির রচয়িতা কে = মনসুর বয়াতি।

● " মহুয়া" পালাটির উল্লেখযোগ্য চরিত্র = মহুয়া, নদের চাঁদ, সুজন, হুমরা ইত্যাদি।

● দেওয়াদেওয়ান মদিনা" এর উল্লেখযোগ্য চরিত্র = দেওয়ান সেকেন্দার, আলাল - দুলাল, মদিনা ইত্যাদি।

● "খনা" কে = প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতিষী।

● Folklore Society এর কাজ কি = লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।

● বাংলাদেশ থেকে সংগৃহীত লোক সাহিত্য গুলোকে কয় ভাগে ভাগ করা যায় = তিন ভাগে।যথা, নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা।

#________কবিগান_ও_পুঁথি_সাহিত্য____

● কবি গানের কয়টি ভাগ = পাঁচটি।

● কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে পুরনো কে = গোঁজলা গুঁই।

●" পুথি" বা "পুঁথি" শব্দটির উৎপত্তি হয়েছে = পুস্তিকা।

● শায়ের শব্দের অর্থ কি = কবি।

● শায়ের কি শব্দ = আরবি।

●" জৈয়গূনের পুঁথি" কার রচনা = সৈয়দ হামজা।

● পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি কে = ফকির গরীবুল্লাহ।

● বাংলা টপ্পা গানের জনক কে = নিধু বাবু।

মো সাহেদুর রহমান সাহেদ
             অর্নাস এন্ড মাস্টার্স।
                             অর্থনীতি।

#সাহিত্যে_মঙ্গলকাব্য_ও_আধুনিক_যুগ।
#প্রশ্ন_একটা_আসেই।

● মঙ্গলকাব্য কাকে বলে = যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য - কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমনকি ঘরে রাখলেও মঙ্গল হয় তাকেই মঙ্গল কাব্য বলে।

● মঙ্গল কাব্যের প্রধান শাখা = তিনটি।

● মনসামঙ্গলের আদি কবি কে = কানাহরি দত্ত।

● সাপের অধিষ্ঠ্যত্রী দেবী কে = মনসা।

● মনসামঙ্গল কাব্য আর কি নামে পরিচিত = পদ্মপূরাণ।

● চাঁদ সওদাগর কার ভক্ত ছিল = মহাজ্ঞানী দেবতা শিবের ভক্ত।

● লখাই বা লখিন্দর কে = সুনকা ও চাঁদ সওদাগরের পূত্র, বেহুলার স্বামী।

● মনসামঙ্গল কাহিনী মূলত কি = রামায়ণ - মহাভারত - রামায়ণ - পূরাণ নিরপেক্ষ একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী।

● মনসা দেবীকে আর কি নামে ডাকা হতো = কেতকা ও পদ্মাবতী।

● মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র ছিল = চাঁদ সওদাগর।

● বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন বা তারিখ যুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে = বিজয় গুপ্ত।

● একটি মঙ্গল কাব্যে সাধারণত কয়টি অংশ থাকে = 5 টি

● মঙ্গলকাব্যের কবির সংখ্যা = 62 জন।

● বাংলা সাহিত্যে আধুনিক  যুগের সূচনা হয়েছে কবে = 1801 সালে।

● বাংলা গদ্য সাহিত্য কোন যুগে সমৃদ্ধি অর্জন করে = আধুনিক যুগে।

● আধুনিক যুগে বাংলা সাহিত্যের কোন কোন ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছিল = গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প, গদ্য কবিতা ইত্যাদি।

● বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন = ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ।

● বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন এর রচয়িতা = দোম আন্তোনিও।

● বাংলা সাহিত্যের যুগ সমূহ কি কি = •প্রাচীন •মধ্য •আধুনিক যুগ।

● বাংলা সাহিত্যের প্রাচীনযুগের ব্যাপ্তিকাল কত = 950 - 1200 খ্রিস্টাব্দ।

● বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিকাল কত = 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ।

● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ = 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ।

● ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সময়সীমা কত = 650 - 1200 খ্রিস্টাব্দ।

● বাংলা সাহিত্যে আধুনিক যুগকে কয়টি শ্রেণীতে পর্যায়ে ভাগ করা যায় = দুটি।   
    •প্রথম পর্যায় 1801 - 1860 সাল পর্যন্ত।
    • দ্বিতীয় 1861 থেকে বর্তমান পর্যন্ত।

● "কৃপার শাস্ত্রের অর্থভেদ" কোন হরফে মুদ্রিত = রোমান হরফে।

  Md Sahedur Rahman Sahed
     অর্নাস এন্ড মাস্টার্স।
              অর্থনীতি
Share:

0 comments:

Post a Comment

Thankz